1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৭৪৫ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

খুলনা নগরীতে পলাশ (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় সৌরভ নামে অপর এক যুবককে কুপিয়ে জখম করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে নগরীর টুটপাড়া তালতলা ক্রস রোডের জনৈক দারা সাহেবের বালির মাঠে এ ঘটনা ঘটে। নিহত যুবক লবনচরা ২ গলি ভুতের আড্ডা এলাকার বাসিন্দা জনৈক শিপনের ছেলে।
এলাকাবাসি জানায়, টুটপাড়া এলাকার একটি গ্রুপের সাথে পলাশের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর ২২) দুপুরে পলাশ ও সৌরভ নামের দু’যুবক তালতলা ক্রস রোডের কাছে আসলে নুর আজিম গ্রুপের সদস্যরা তাদের দেখে তাড়া করে। ওই দু’যুবক দারা সাহেবের বালুর মাঠের দিকে দৌড় দেয়। দুর্বৃত্তরা তাদের দু’জনের পিছু নেয়। পরে তাদের দু’জনকে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কোপাতে থাকে। পরে এলাকাবাসি এসে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করে। অপর যুবক সৌরভ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রূপসা ফাঁড়ির ইনচার্জ এস আই মো: সাইদুর রহমান বলেন, সংবাদ জেনে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, দুপর ৩ টার দিকে তালতলা ক্রস রোডে পলাশ ও সৌরভ নামের দু’যুবকে প্রতিপক্ষ গ্রুপ কুপিয়ে গুরুতর জখম করে। দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে সৌরভ প্রাণে বেচে গেলেও অপর যুবক পলাশ মারা যায়। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০