1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৫শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৬৭০ বার দেখা হয়েছে

আল-মনসুর,ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৫শ পিস ইয়াবাসহ নুর ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বুধবার রাতে সদর উপজেলার ঘনিবিষ্টুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএনসির একটি দল। গতকাল বৃহস্পতিবার দুপুরে নুর ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নুর ইসলাম রুহিয়া ঘনিবিষ্টুপুর এলাকার তৈয়ব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ। তিনি বলেন, নুর ইসলামের বসত ঘরে বিশেষ কৌশলে রাখা ব্যাগ থেকে ইয়াবাগুলি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ দমন আইনে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০