1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

বুড়িচংয়ে সবজি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্ত্রীর প্রেমিক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৫১৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে সবজি ব্যবসায়ী মনির হোসেনকে হত্যার ঘটনায় মৃতের স্ত্রীর প্রেমিক নূর আলমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
সবজি ব্যবসায়ী মনির হোসেন দাউদকান্দি পৌরসভার তুরাজভাঙ্গা এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত নূর আলম দাউদকান্দির তুরাজভাঙ্গা গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি একজন পিকআপচালক।
গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর মনির হোসেনের মরদেহ বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া চেয়ারম্যানবাড়ির রাস্তার পাশ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর মা রেহানা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্তে দেখা যায়, মনির হোসেনের স্ত্রী নাজমার সঙ্গে নূর আলম মিয়ার দেড় বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক চলছিল। এ নিয়ে মনির হোসেনের সঙ্গে নাজমার মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই জেরে নাজমা দুই ছেলেকে নিয়ে তাঁর বোন বিউটির বাড়িতে চলে যান। সেখানে নুর আলমের সঙ্গে নাজমার সম্পর্ক আরও গভীর হয়।
পরে পারিবারিকভাবে কথা বলে নাজমা পুনরায় দুই ছেলেকে নিয়ে তাঁর স্বামীর বাড়িতে ফিরে আসেন। বিষয়টি জানতে পেরে নুর আলম নাজমাকে তাঁর কাছে চলে যেতে বলেন। নাজমা স্বামীর ঘর ছেড়ে আর কোথাও যাবে না জানালে ঘাতক নুর আলম ক্ষিপ্ত হয়ে মনির হোসেনকে খুন করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, আসামি নূর আলম হত্যার কথা স্বীকার করেছেন। তা ছাড়া তিনি হত্যার বিষয়ে যেসব তথ্য দিয়েছেন, তা যাচাইবাছাই করা হচ্ছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিন রিমান্ডের আবেদন করা হয়েছে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, গ্রেপ্তার নূর আলম বর্তমানে জেলহাজতে রয়েছেন। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০