1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নওগাঁর সাপাহারে পুলিশের হাতে ৫ জন অপহরণকারী আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৬৬০ বার দেখা হয়েছে

এনামুল হক,(নওগাঁ)প্রতিনিধি

নওগাঁর সাপাহার হতে দুই কিশোরকে অপহরণ করে মুক্তিপন দাবী করেন অপহরণকারীরা। এঘটনায় অভিযোগ পাওয়ার পর ৫ জন অপহরণকারী কে নজিপুর থেকে আটক করেছে সাপাহার থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত দুই কিশোরকে।

পুলিশ সূত্রে জানাযায়, বুধবার ৫ অক্টোবর বিকাল অনুমান সোয়া ৫ টার দিকে সাপাহার উপজেলা সদরের ওয়ালটন মোড় সংলগ্ন আদি ইসলামিয়া হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে উপজেলার বৈকন্ঠপুর গ্রামের রমজান আলীর ছেলে মারুফ হোসেন (১৫) ও তার বন্ধু কলমুডাঙ্গা গ্রামের জাইবুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (১৬) কে অজ্ঞাতনামা ৭/৮ জন অপহরণকারী একটি সাদা মাইক্রো যোগে তাদের চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃত মারুফের পিতার কাছে এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা। তার ছেলের জীবনের কথা চিন্তা করে দুইটি মোবাইলে ৫ হাজার করে ১০ হাজার দেয় রমজান আলী। এবিষয়ে সাপাহার থানায় অভিযোগ করেন মারুফের পিতা রমজান আলী অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ গাজিউর রহমান পিপিএম দের দিক নির্দেশনায় সাপাহার থানার পুলিশ টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি সহায়তায় বৃহস্পতিবার ৬ অক্টোবর রাত দেড়টার দিকে নজিপুর সরদারপাড়া মোড়ে একটি ভাড়াটিয়া বাসা হতে দুই কিশোর কে উদ্ধার সহ ৫ অপহরণকারী কে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন পত্নীতলা উপজেলার হরিরামপুর কলেজ পাড়ার নওশাদ আলীর ছেলে মামুনুর রশিদ মামুন (৩০), নজিপুর পলি পাড়ার মেসবাউল হকের ছেলে আব্দুস সোবাহান খোকন (২৪), নজিপুর মাদ্রাসা পাড়ার আব্দুল কাদেরের ছেলে মাহমুদ হাসান সোহাগ (২৭), নওগাঁ সদর উপজেলার বক্তারপুরের মোরশেদ আলমের ছেলে নাহিদ হোসেন (২০), দিঘা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ তরিকুল ইসলাম (২৯)।সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০