1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বাঞ্ছারামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৭৩৬ বার দেখা হয়েছে

মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া

সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দেবী দুর্গাকে বিসর্জন দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে।

গতকাল বুধবার সকাল থেকেই দেবী বিসর্জনের লগ্ন শুরু হয়। ফলে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নামে ভক্তদের ঢল। মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য,শঙ্খধ্বনি, মন্ত্রপাঠ, উলুধ্বনি, অঞ্জলি, নাচ, সিঁদুর খেলা হয়। মুখরিত হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ। ধান, দুর্বা, মিষ্টি আর আবির দিয়ে দেবীকে বিদায় জানান ভক্তরা।
সব অসুরের বিনাশ আর অনিয়ম-জঞ্জালকে সরাতে দেবী দুর্গা এসেছিলেন হাতিতে চড়ে অশুভ শক্তিকে পরাজিত করে ফের গমন করে নৌকায় চড়েই স্বর্গে ফিরে গেলেন দেবী দুর্গা। মায়ের হাতিতে চড়ে আসা অমঙ্গলের লক্ষণ। কিন্তু ভক্তরা প্রার্থনা করে করুণাময়ী মা যেন সব অকল্যাণ থেকে গোটা পৃথিবীকে রক্ষা করেন। স্বর্গ থেকে আসা দেবী দুর্গা যেন সব অনিষ্ট বিনাশ করে সবার ঘরে ঘরে শান্তি পৌঁছে দেন ভক্তদের কণ্ঠে ছিল সেই প্রার্থনা।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অসুর শক্তি বিনাশকারী দেবী বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে সব অপশক্তির বিনাশ হবে। শান্তির সুবাতাস ছড়িয়ে যাবে সবখানে।
এদিকে বিকেল থেকে সাজ সাজ রবে দেবীর অভয়বাণী ধারন করে পায়ে হেটে, নেচে-গেয়ে এগিয়ে চলতে থাকে দুর্গা পূজার শোভাযাত্রা। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে দেবী দুর্গাকে নিয়ে যাওয়া হয় বিসর্জন স্থলে। বাঞ্ছারামপুর তিতাস নদীতে ‘দুর্গা মা কি, জয়, মহামায়া কি, জয়।’ একের পর এক এমন জয়ধ্বনি, ঢাক-ঢোল, কাঁসর ও ঘণ্টা বাজিয়ে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় অনেক ভক্ত কান্নায় ভেঙে পড়েন। সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যে । যেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয় সেখানে ও চারদিকে ঢাকের বাজনার সঙ্গে নাচছিলেন হাজারো মানুষ। কেউ কেউ দেবীর উদ্যেশে দিচ্ছিলেন উলুধ্বনি। আবার কেউ কেউ মায়ের বিসর্জনে অশ্রুসিক্ত। বাঞ্ছারামপুরে এমন উৎসবমুখর পরিবেশে ৪৩টি পূজা মন্ডপে প্রতিমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই বিসর্জনের মাধ্যমে শেষ হলো হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব।
বুধবার বিকেল থেকে বাঞ্ছারামপুর উপজেলার সকল পূজা মণ্ডপের প্রতিমা তিতাস নদীতে বিসর্জন দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০