1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় গাঁজা,বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৫৭৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গাঁজা, বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ৪ অক্টোবর মঙ্গলবার রাতে কুমিল্লা জেলার লাকসাম থানার বিজরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। অভিযানে ২০ কেজি গাঁজা ও ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ছয়ছিলা গ্রামের আবুল কাশেম মিজির ছেলে মোঃ জুয়েল হোসেন (২৪), একই গ্রামের মোঃ মনির মিজির ছেলে মোঃ আল আমিন মিজি (২৫)। এসময়ে মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
র‌্যাব জানায়-আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লা ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে জব্দকৃত পিকআপ ব্যবহার করে গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০