1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনার বড় বাজারে আগুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৬৯৮ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

খুলনার বড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ অক্টোবর) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সদস্যদের সোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত‌্যক্ষদর্শী ব‌্যবসায়ী জিয়াউর রহমান বলেন, দুপুর ১ টার দি‌কে ভৈরব স্ট‌্যান্ড রোডে বসে গল্প কর‌ছিলেন। এ সম‌য়ে একজন কর্মচারী চিৎকার কর‌তে থ‌াকে যে আগুন লে‌গে‌ছে। তি‌নি সাথে সাথে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসকে খবর দেয়। দুপুর ১ টার দি‌কে ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা ঘটনাস্থ‌লে আ‌সে। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ক‌রে।

তি‌নি ব‌লেন, আগু‌নে বড় বাজা ভৈরব স্ট‌্যান্ড জুতাপ‌ট্রি সংলগ্ন ঘা‌টের ৬ টি দোকান আগু‌নে পু‌ড়ে যায়। বড় বাজা‌রের ব‌্যবসায়ী উজ্বল ব‌্যাণার্জী ব‌লেন, দূর্গা পূজার শেষ দিন আজ। অ‌ধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।গু‌টি ক‌য়েক দোকান খোলা ছিল। না থাক‌লে পু‌ড়ে সব শেষ হ‌য়ে যেত।

ফায়ার সা‌র্ভিস খুলনা বিভাগীয় উপপ‌রিচালক মোঃ সা‌লেহ উ‌দ্দিন ব‌লেন, ১ টা ৭ মি‌নি‌টের দি‌কে টুটপাড়া ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে আ‌সে। আগু‌নের তীব্রতা দে‌খে তারা সাহায়‌্য চায়। বয়রা ও টুটপাড়ার ৬ টি ইউ‌নিট আগুন নিয়‌ন্ত্রেণের কাজ চালায় দুপুর ২ টা দি‌কে আগুন নিয়‌ন্ত্রেনে আ‌সে। এখন ড‌্যা‌ম্পিং‌য়ের কাজ চল‌ছে। ভৈরব স্ট‌্যা‌ন্ডের রাস্তা সরুগ‌লি পথ হওয়ায় গা‌ড়ি প্রবেশ ক‌রে‌নি। নদী‌তে পাম্প সেট ক‌রে আগু‌নে পা‌নি দেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে কী কার‌ণে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে তা এখন বলা সম্ভব নয় ব‌লে তি‌নি জা‌নি‌য়ে‌ছেন।

বড় বাজার ছিট কাপড় দোকান মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি আ‌জিজুল ইসলাম ব‌লেন, কংস বা‌ণিজ‌্য ভান্ডার থে‌কে প্রথ‌মে তারা ধোয়া দে‌খেন। ধোয়া দে‌খে বাজা‌রে আগত ক্রেতারা দিক-বিদিক দৌড়া‌তে থা‌কে। আগুন দে‌খে তি‌নি ফায়ার সা‌র্ভিস ও নৌবা‌হিনী‌তে খবর দেন। খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা ঘটনাস্থ‌লে ছু‌টে আ‌সেন। বড় বাজার শ্রমিক তা‌দের সা‌থে যোগ দেয়। এক ঘন্টার ‌চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০