1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

ভারতে করোনায় একদিনে রেকর্ড ১৭৬১ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ১০৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্কঃভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক প্রাণহানি হয়েছে। করোনায় একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৬১ জন।

এখন পর্যন্ত দেশটিতে করোনায় মোট মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছিলেন।

এখন পর্যন্ত ভারতে মোট করোনা পজিটিভ ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৯ জন। তার মধ্যে বর্তমানে অ্যাক্টিভ কেস ২০ লাখেরও বেশি।

ভারতে সবচেয়ে করোনা আক্রান্ত পাঁচটি রাজ্য হল-মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ।

ভারতের করোনার হটস্পট মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণের সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫৮ হাজার ৯২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৬৮ হাজার ৬৩১ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০