1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শাজাহানপুরে দুই বাসের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত- ১৫

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৬৯২ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন: বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিপরীতগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক নিহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় আছেন আরেকটি বাসের চালক। উভয় বাসের অন্তত ১৫যাত্রী আহত হয়েছেন।
গত মঙ্গলবার(৪অক্টোবর) সকাল ৮ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল জামালপুর এলাকায় একটি ফিলিং স্টেশন সামনে আরকে ট্রাভেল্স এবং এ খালেক পরিবহনের মধ্যে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার পথে এ খালেক পরিবহনের চালক ওমর ফারুখ(৪৫) এর মৃত্যু হয়। আহতদের কয়েক জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয় ভাবে ক্লিনিক ও ফার্মেসীতে চিকিৎসা নিয়েছেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকাগামী আর কে ট্রাভেলস পরিবহন এর সাথে বগুড়া গামী এ খালেক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আর কে ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দমকল বাহিনি ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেয়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজার জানান, দূর্ঘটনার পর উভয় বাসের চালক সহ বেশ কয়েক জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে এ খালেক পরিবহনের চালক ওমর ফারুখকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০