1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনার রূপসা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ মাহাতাবের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৬১২ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন)

খুলনায় নৌ দুর্ঘটনায় নি‌খোঁজ মাহাতা‌বের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। মঙ্গলবার (৪ অক্টোবর ২২) সকাল সাড়ে ১০ টার দিকে তার মরদেহ রূপসা রেলসেতুর প‌শ্চিমপাড় থে‌কে উদ্ধার করা হয়। কেএমপি সদর নৌ থানার এসআই ই‌লিয়াস মাতবর ব‌লেন, মাহাতা‌বকে উদ্ধা‌রের জন‌্য সকা‌লে নৌ পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের ডুবরী সদস‌্যরা অ‌ভিযা‌নে না‌মে। সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে মাহাতা‌বের মর‌দেহ লবনচরা থানাধীন রূপসা রেলসেতুর প‌শ্চিম তী‌রে ভে‌সে উ‌ঠে।

তি‌নি আরও ব‌লেন,রা‌তের দি‌কে নদী‌তে বাল্কহেড চলাচ‌লে নি‌ষেধাজ্ঞা র‌য়ে‌ছে। তারা নি‌র্দেশ অমান‌্য ক‌রে এ‌টি চা‌লি‌য়ে‌ছে। নৌ দুর্ঘটনা ঘ‌টিয়ে বাল্কহেড সেতুর পা‌শে রে‌খে পা‌লি‌য়ে যায়। ঘটনার দিন রা‌তে ই‌ঞ্জিন চা‌লিত ট্রলার যো‌গে নিহত মাহাতাবসহ ৭ জন ফ‌রেস্ট বিভা‌গের কি‌ছু মালামাল নি‌য়ে হিরণ প‌য়ে‌ন্টের উ‌দ্দে‌শ্যে রওনা হয়। যাত্রা শুরু করার কিছুক্ষণ পর বাল্ক‌হেড ও ট্রলা‌রের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এসময় ট্রলার‌টি ভে‌ঙ্গে নদী‌তে ডু‌বে যায়। ৬ জন সাতার কে‌টে তী‌রে আস‌তে পার‌লেও মাহাতাব ফি‌রে আস‌তে পা‌রে‌নি। ##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০