1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ডোমারে বিনা-১৭ ধানের মাঠ দিবস ও কৃষক সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৬১৬ বার দেখা হয়েছে

বিকাশ রায় বাবুল,নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন বিনা-১৭ ধানের মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে পাঙ্গা মটুকপুর জলদান পাড়া এলাকার কৃষক রুম্মান ইসলামের জমিতে মাঠ দিবস হয়েছে। বাংলাদেশ পরমানু গবেষণা ইনস্টিটিউট (বিনা) রংপুর উপকেন্দ্র মাঠ দিবসটির আয়োজন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামানের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় বিনা’র উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আলী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক, বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দুলাল মিয়া, বজলার রহমান বাপ্পি, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তরা জানান, মাত্র ১১৮ দিনে বিনা-১৭ ধানের ফসল ফলানো সম্ভব হয়। এ ধান চাষ শেষে সরিষা, আগাম আলু, ভুট্টা চাষ করা যায়। অন্যান্য জমিতে বছরে দুইটি ফসল চাষ হলেও বিনা-১৭ ধানের জমিতে তিনটি ফসল ফলানো সম্ভব হয়। বিঘা প্রতি প্রায় ১৮ মণ ধান উৎপাদন হয়।

বাংলাদেশ পরমানু গবেষণা ইনস্টিটিউট (বিনা) রংপুর উপকেন্দ্র গবেষণা করে এ ধানের জাতটি আবিষ্কার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০