1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

মুসলিম,হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান মিলে এ বাংলাদেশ- শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৫৩৮ বার দেখা হয়েছে

মো: মুছা তপদার

হাইমচর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি ধর্ম যার যার উৎসব সবার। তিনি আরো বলেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাম্বলী এ বাংলাদেশ। আর সকল ধর্মের মানুষ এক সাথে বাস করায় আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে সকল সম্প্রদায়ের মানুষ এক হয়ে বাস করছে বলে এ দেশ এগিয়ে যাচ্ছে।

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি এসব পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় ডাঃ দীপু মনি এমপি হাইমচর উপজেলা তেলি মোড় শ্রী শ্রী জগন্নাথ মন্দির রায়ের বাজার দেওয়ান মন্দির, চরভৈরবী ইউনিয়ন পূজা মন্ডপ, পূর্ণব্রম্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আশ্রম, শ্রী শ্রী দুর্গাশরণম পরিদর্শন করেন এবং পরিদর্শনকৃত পূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময় করেন। পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মাহফুজুর রহমান টুটুল, হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, সহ- সভাপতি এম বাশার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, প্রচার সম্পাদক মুনসুর পাটোয়ারী, হাইমচর প্রেসক্লাবের সভাপতি খুরশিদ আলম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী দেওয়ান, হাইমচর উপজেলা যুবলীগের সদস্য হাজী ইসলাম আখন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটোয়ারী, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, ছাত্রলীগের আহ্বায়ক রাজু পাটোয়ারী সহ হাইমচর উপজেলা বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০