1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের চেষ্টায় শিক্ষক কারাগারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৬৯৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে ৭ বছরের এক ছাত্রকে বলাৎকারের চেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকর উত্তর ত্রিশ গ্রামের দারুল কোরআন হিফজ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলাম (২৩) মুরাদনগর উপজেলার গান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে।
অভিযোগ থেকে জানা যায়,শিক্ষক মনিরুল ইসলাম উপজেলার উত্তর ত্রিশ গ্রামের গ্রামের আবুল হাশেম এর ৩য় তলা ভবনের নিচ তলায় অবস্থিত দারুল কোরআন হিফজ মাদ্রাসার নাজেরা বিভাগে চাকরি করতেন। সোমবার সকাল ১০টার দিকে ওই শাখার সকল শিক্ষার্থী ঘুমিয়ে গেলে শিক্ষক মনিরুল ইসলাম মাদ্রাসার ৭ বছরের এক ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে সোমবার দুপুরেই ভুক্তভোগী ছাত্রের বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, শিশুকে বলাৎকারের চেষ্টা ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিশুর বাবা মামলা করেছেন। ঘটনার পর বিভিন্ন কৌশলে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। পরে মামলার ভিত্তিতে সোমবার দুপুরেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০