1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

খুলনায় রুপসা নদীতে ট্রলার ডুবি- নিখোঁজ এক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৩৪ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

খুলনার রূপসা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ৭ জনের ৬ জন নদী সাঁতরে ঘাটে উঠতে পারলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন। গতকাল রোববার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা রেল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারে থাকা নিখোঁজ ব্যক্তির নাম মাহাতাব উদ্দিন।
তিনি খালিশপুর থানা এলাকার শাকিলের ছেলে। রূপসা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মুনসুর জানান,গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রলারে ৬ জন যাত্রী নিয়ে মাঝি হিরণ পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রা শুরুর কিছুক্ষণ পর রূপসা রেল ব্রিজের ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বাল্কহেড ট্রলারে সামনে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে মাঝিসহ ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলে মাহাতাব নামের এক যাত্রী উঠতে পারেননি। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে আসে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল্লাশি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০