1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

পলাশবাড়ী কালীমন্দিরে দুর্গা পুঁজা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৫২৮ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার কালীবাড়ী মন্দিরে শারদীয় দুর্গা পূঁজা মন্ডব পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। ২ অক্টোবর রবিবার বিকালে পূঁজা মন্ডব পরিদর্শনের এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএম।
গাইবান্ধা জেলায় পলাশবাড়ীতে আগমনে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম ও বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএম কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসন ,জেলা পুলিশ, উপজেলা প্রশাসন,থানা পুলিশ ও পলাশবাড়ী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো.অলিউর রহমান,জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম বিপিএম,পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র,সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
শারদীয় দুর্গা পূঁজা মন্ডব পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম জানান, আপনারা দেখছেন আমরা বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী গোবিন্দগঞ্জসহ বিভাগের অন্যান্য স্থানের দুর্গা পূঁজা মন্ডব গুলো পরির্দশন করছি। পুলিশ প্রশাসন ও স্থানীয় পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সকল স্তরের মানুষের সহযোগীতায় শান্তি পূর্ন পরিবেশে এবারে শারদীয় দূর্গা পূঁজা অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০