1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় মৃত্যুদণ্ড থেকে প্রেমিকসহ স্ত্রীর সাজা কমিয়ে যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৬৫১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় রেস্টুরেন্ট কর্মচারী জহির মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী ও তার কথিত প্রেমিকের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, জহির মিয়ার স্ত্রী শিরিন আক্তার ও তার প্রেমিক দুলাল চন্দ্র ভট্টাচার্য্য।
রোববার (২ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. জাহেদুল আলম।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় রেস্টুরেন্ট কর্মচারী জহির মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রীসহ কথিত প্রেমিকের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় জহির মিয়াকে হত্যা করা হয়। এরপর জহির মিয়ার বড় ভাই বাদী হয়ে শিরিন আক্তারসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে কুমিল্লা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে আদালতের নির্দেশে কবর থেকে জহিরের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। তদন্ত শেষে জহির মিয়ার স্ত্রী শিরিন আক্তার এবং তার কথিত প্রেমিক দুলাল চন্দ্র ভট্টাচার্য্যের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
বিচার শেষে ২০১৭ সালের ২১ মার্চ কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এম আলী আহমেদ ওই দুজনকে মৃত্যুদণ্ড দেন।
পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০