1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বে উত্তপ্ত কুবি: সংঘাতের শঙ্কা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৬৪৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন:কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে আধিপত্য বিস্তারে অস্ত্র হাতে ছাত্রলীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থান নেয়ায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার বেলা ৩টার দিকে অর্ধশতাধিক মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় তারা বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল মহড়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা এ এলাহী সমর্থিত ছাত্রলীগ নেতা মাহি হাসনাইন, ইকবাল খান, আমিনুলসহ বহিরাগতরা অংশ নেন।
কুবি ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ সমর্থিতরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বের হয়ে দেশীয় অস্ত্রসহ ক্যাম্পাস ফটকে অবস্থান নেন।
এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের হাতে রাম দা, ছেনি, হকিস্টক দেখা যায়। এই ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, শুক্রবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের সই করা এক বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ নিয়ে কুবি ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ তার ফেসবুক আইডিতে উল্লেখ করেন, ‘কমিটি বিলুপ্তির কোনো ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় ছাত্রলীগ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেবেন।’
শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে আধিপাত্য বিস্তারে শনিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বহিরাগতরা দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেন। নাম না প্রকাশ করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রলীগ নেতা জানান, বিকেল ৩টায় কুবি ছাত্রলীগের বর্তমান সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাবেক সাধারণ সম্পাদক রেজা ই এলাহী গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। রেজা কুবি ছাত্রলীগের সম্মেলনে সভাপতি প্রার্থী। ক্যাম্পাসে আধিপত্য নিতেই প্রকাশ্যে অস্ত্র হাতে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে।
কুবি ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের সামনে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘ঘটনা শুনেই ক্যাম্পাসে ফোর্স নিয়ে উপস্থিত হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০