1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধ বিষয়ক গবেষক’ দেশের ঘটনার’প্রকাশক বাশার’র জন্মদিন পালন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪০৯ বার দেখা হয়েছে

দেবীদ্বার, কুমিল্লা প্রতিনিধি

দেবীদ্বারে মুক্তিযোদ্ধ বিষয়ক গবেষক, দেশের ঘটনার প্রকাশক ও লেখক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার’র ৬০ তম জন্মদিন উদযাপন করা হয়।

শনিবার সন্ধ্যায় কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে বিশিষ্ট এই সাংবাদিকের জন্মদিন উদযাপন উপলক্ষে দোয়া মিলাদ ও কেক কাটা হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্ধ উপস্থিত ছিলেন।
দেবীদ্বারের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবিএম আতিকুর রহমান বাশার। মফস্বল সাংবাদিকতায় তার জীবনের ৪৩ টি বছর পারি দিয়েছেন বিভিন্ন পত্র-পত্রিকায় দেশের উন্নয়ন, সমাজের অসংগতি ও নিপীড়িত মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে। তার কলম অন‍্যায়ের বিরুদ্ধে আজো চলে বিদ‍্যমান। দল-মত নির্বিশেষে তিনি সর্বজনশ্রদ্ধেয় ও সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র। তাইতো দিনব্যাপী সামাজিক যোগাযোগ মাধ‍্যম ও স্ব-শরীরে উপস্থিত হয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুল করেনি এই গুণী সাংবাদিকের ভক্তবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০