1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দাবি মোদের একটাই কুমিল্লা নামে বিভাগ, মালদ্বীপে মতবিনিময় সভায়- (এমপি) বাহার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৬৩৯ বার দেখা হয়েছে

নেকবর কুমিল্লা থেকে, আল আমিন মালদ্বীপ

কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। শুক্রবার রাজধানী মালে ‘বাংলাদেশ সাংস্কৃতিক সন্ধ্যা’ নামে এক অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।
তিনি বলেন, ইতিহাস ঐতিহ্যের জেলা কুমিল্লা। অসংখ্য গুণী, দানবীর, শিক্ষাবিদ, রাজনীতিবিদের জন্ম কুমিল্লার মাটিতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের একটি বড় অংশ জড়িয়ে রয়েছে কুমিল্লায়। আমরা আশা করছি, খুনি মোশতাকের জন্মস্থান ভেবে নয়, ইতিহাস-ঐতিহ্যের ধারক-বাহক আর আপামর কুমিল্লাবাসীর প্রত্যাশাকে বিবেচনা করে প্রধানমন্ত্রী কুমিল্লার নামেই বিভাগ ঘোষণা করবেন।
কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও ভিউ কন্সট্রাকশন প্রাঃলি এর চেয়ারম্যান দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাইকমিশনার অফিসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, গ্লোবাল রিচ ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান, সোহেল রানা, (সিআইপি), মালদ্বীপের টেলিকমিউনিকেশন ধিরাগু অ্যান্ড মালদ্বিভিয়ান এয়ারলাইন্সের কর্মচারী, ঢাকা ট্রেডার্সে চেয়ারম্যান বাবুল হোসেন, মাসুদুর রহমান এনবিএল মানি ট্রান্সফার সিইও।
কুমিল্লাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন কুমিল্লার সন্তান মালদ্বীপের ব্যবসায়ী মজিবুর রহমান। অনুষ্ঠান আয়োজক কমিটিতে ছিলেন- জাকির হোসেন, মনির হোসেন, এনবিএল-মানি ট্রান্সফার মালদ্বীপের লোকাল ডাইরেক্টর হান্নান খান কবির, জহিরুল ইসলাম, আলিম দুররানি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, এনবিএল মানি ট্রান্সফারের কর্মকর্তা-কর্মচারীসহ বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। এর আগে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের ও ভিউ কন্সট্রাকশন প্রাঃলি এর চেয়ারম্যান দুলাল হোসেন পাঁচ হাজার স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি হাইকমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দেওয়া হয়।

বাংলাদেশ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনে করেন ভিউ কন্সট্রাকশন প্রাঃলি ও বৃহত্তর কুমিল্লা মালদ্বীপ প্রবাসী, অনুষ্ঠানটি সার্বিক তত্তাবধানে ছিলেন বাংলাদেশ প্রবাসী ফ্রেন্ড সার্কেল মালদ্বীপ।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত চ্যানেল আই সেরা কণ্ঠ, বন্যা তালুকদার, মহুয়া মুনা, তানিশা খান, প্রাপ্তি ও তরিক মৃধা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০