1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে ১০৩ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১৩ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের জেলা ট্রাফিক পুলিশ ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগীতায় ৩০ সেপ্টেম্বর শুক্রবার ১০৩ কেজি গাঁজা বোঝাই করোলা প্রোবক্স গাড়ী সহ মোশাররফ হোসেন (২৭) নামে এক মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ

থানা সূত্রে জানা যায়, থানা পুলিশ কর্তৃক সড়কে চলাচলরত চেকিং কালে উক্ত প্রোবক্স গাড়ী সিগনাল ওভারটেক করে দ্রুত চলে যায়। এরপর থানা পুলিশ ট্রাফিক পুলিশ কে গাড়ীটি থামাতে বললে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চার মাথায় জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট অপূর্ব কুমার মহন্ত ও এটিএসআই আরিফ দায়িত্ব পালনকালে এ করোলা প্রোবস্ক গাড়ীটি থামিয়ে ড্রাইভারের কাছে গাড়ীর যাবতীয় কাগজ চাইলে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। এসময় দায়িত্বরত কর্মকর্তার সন্দেহ হলে পরে সঙ্গীয় ফোর্সসহ ধাওয়া করে আটকিয়ে করোলা প্রোবস্ক গাড়ীর পিছনের ছিটের নিচ থেকে প্রায় দেড় মন গাজা উদ্ধার করে মোশাররফ হোসেন (২৭)কে গাড়ি সহ আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ। আটককৃত ব্যক্তি মোশারফ হোসেন (২৭) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালাতাড়ী গ্রামের বাসিন্দা।
এবিষয়ে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান,থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ সহযোগীতায় ১০৩ কেজি গাঁজাসহ এক মাদকারবারি আটক ও মাদক বহনকৃত প্রোবক্স গাড়ীটি জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০