1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

১লা অক্টোবর শনিবার বটিয়াঘাটা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৮২ বার দেখা হয়েছে

এইচ এম সাগর(হিরামন)খুলনা থেকে

১ লা অক্টোবর ২০২২ শনিবার ঐতিহ্যবাহী বটিয়াঘাটা প্রেসক্লাব খুলনা এর দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। ব‍্যাপক উৎসব উদ্দিপনার পরিবেশে বটিয়াঘাটা প্রেসক্লাব এর নির্বাচন হতে যাচ্ছে। দীর্ঘদিন প্রচার প্রচারনার মধ্যে দিয়ে সকল জল্পনা কল্পনা শেষে আজ শুরু হচ্ছে নির্বাচন।
নির্বাচনকে ঘিরে সারাদিন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। শান্তি শৃংখলার মধ্যে ভোটাররা তাদের ভোট প্রদান করবেন। বটিয়াঘাটার ইতিহাসে এই প্রথম হতে যাচ্ছে সাংবাদিকদের নির্বাচন। উপজেলাবাসি এই নির্বাচনে অনেক খুশি। উল্লেখ্য বিগতদিনে মাতালখোর কথিত কিছু সাংবাদিকদের ছত্রছায়ায় ছেয়ে গিছিলো উপজেলা। সচেতন মহল বলছে,এবার হয়ত এই সকল কতিপয় মাতাল সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধ হবে। নির্বাচনে যোগদানকারি সাংবাদিকরা বলেন,আমরা নির্বাচিত হলে কলংক মুক্ত করব প্রেসক্লাবটি। এখানে কোন কতিপয় সাংবাদিক থাকবেনা। প্রকৃত সাংবাদিকরাই হবেন ক্লাবের সদস্য। এবার নির্বাচনে যারা অংশগ্রহন করছেন তারা হলেন, সভাপতি পদে অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,কবির আহমেদ খান ও ইমরান হোসেন সুমন। সহ-সভাপতি পদে আসাদুজ্জামান উজ্জল, হিরামন মন্ডল সাগর, আহসান কবীর ও অমলেন্দু বিশ্বাস। সাধারণ সম্পাদক পদে শেখ মনিরুজ্জামান মনি ও মহিদুল ইসলাম শাহীন। কোষাধ‍্যক্ষ মোঃ তরিকুল ইসলাম ও অজিত রায়। কার্যনির্বাহী সদস্য পদে গোলদার আরিফুজ্জামান দুলু,এ‍্যাড,সোহেল রানা, তুরান হোসেন রানা, ইমরান হোসেন, কাজী আতিক ও মহব্বত আলী খান।
৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবে। নির্বাচনে ১১ টি পদে ২০ জন প্রার্থী নির্বাচন করছে।
সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৫ জন,সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ১ জন,সহকারি সম্পাদক পদে ১ জন, কোষাধ‍্যক্ষ পদে ২ জন ও নির্বাহী সদস্য পদে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেছেন। এদের মধ্যে যুগ্ম ও সহকারী সম্পাদক পদে ২ জন হওয়ায়, তারা বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০