1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ভলান্টারি এফোর্টস (সেভ)’র বস্ত্র ও হুইল চেয়ার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬২ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি

শ্রীমঙ্গল হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ৩০০ পরিবারের মধ্যে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ভলান্টারি এফোর্টস (সেভ) এর উদ্যোগে নতুন বস্ত্র ও ১টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এবং সেভ এর সভাপতি শিক্ষক মোঃ মনসুর ইকবাল এর সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বঞ্চিত তিন শতাধিক পুরুষ, মহিলা ও শিশুদেরকে নতুন বস্ত্র ১ জন শারিরিক প্রতিবন্ধি শিশুকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান,অধ্যক্ষ সাইয়্যিদ মূয়িজুর রহমান,অধ্যাপক লোকেশ দেব, সনাক শ্রীমঙ্গলের সভাপতি দ্বিপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাওছার ইকবাল,ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।
প্রবাসী প্রফেসর মানস লাল সোম, প্রফেসর কল্যান সোম, খোকা পাল,রজত পাল, সুভাস রায়, মিন্টু পাল, বিজয় রায়, যোশেফ দাশগুপ্ত যশো,শ্রীমঙ্গলের প্রকৌশলী গৌতম সেন,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাসহ রাজ ফ্যাশন, শ্রীলক্ষ্মী বস্ত্রালয়, গীতাশ্রী বস্ত্রালয় ও নিউ শ্রীলক্ষ্মী বস্ত্রালয়ের সার্বিক সহযোগিতায় এসব বস্ত্র বিতরণ করা হয়।
এসময় সেভ এর সাধারণ সম্পাদক সোলেমান আহমেদ মানিক, প্রধান শিক্ষক বিমান বর্ধন, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুলসহ শিক্ষক,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০