1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

খুলনার বটিয়াঘাটা নদী থেকে লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮১ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা

খুলনার বটিয়াঘাটা উপজেলা কিসমত ফুলতলা বাটার মোড়ে বিকাশ দাশের বাড়ির পিছনে কাজীবাছা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৮ সেপ্টেম্বর ২২ বুধবার স্থানীয় ফজিলা বেগম (৬০) নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পায়। পরে সে সবাইকে খবর দেয়। পরে বটিয়াযাটা থানা ও নৌ পুলিশ, পি বি আই, সি আই ডি এসে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশটির গায়ে নীল রঙ্গের গোল গলা গেঞ্জি, গ্যাভেডিং বিস্কুট রং এর পুল প্যান্ট ছিলো। নিহত ব্যক্তির কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বটিয়াঘাটা থানায় একটি ইউডি মামলা হয়েছে। মামলা নং ২৮। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জালাল বলেন, লাশের পরিচয় এখন পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০