1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ

ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে এমপির নেতৃত্বে ছাত্রলীগের বর্ণাঢ্য শােভাযাত্রা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪৬ বার দেখা হয়েছে

আমান উল্লাহ: ফরিদগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বুধবার দুপুরে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। এছাড়া অতিথি হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি আলী হোসেন ভূঁইয়া,উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন,যুগ্ম আহ্বায়ক হেলাল আহমেদ,আল আমিন পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, শরীফ খান, সাবেক প্যানেল মেয়র ও পৌরসভার এমপি প্রতিনিধি খলিলুর রহমান।
ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটওয়ারীর নেতৃত্বে র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাছেল মিজি, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান ক্বারী,সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন,পৌর সভাপতি গাজী আলী নেওয়াজ,সহ-সভাপতি মোহাম্মদ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ হ্নদয় গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক রিমেলসহ বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০