1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৬টি পরিবারের ১২ ঘর আগুনে পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৩ বার দেখা হয়েছে

আল-মনসুর,ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ৬টি পরিবারের ১২টি ঘর আগুনে পুড়ে ভস্মিভূত। ২৮ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের ফইজুল ইসলাম, রুহুল আমিন, মোশারুল ইসলাম, মোহাম্মদ আলী,
সোলেমান আলী ও সাইদুর রহমানের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে সকলের ঘরের সর্বস্ব পুড়ে যায়। অগ্নিকান্ডে ৬টি পরিবারের নগদ টাকা, ধান, চাল, আসবাবপত্র, কাপড়-চোপড়, বাসন-কোসন সবই ভস্মিভূত হয়।

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আটোয়ারী ফায়ার সার্ভিস ইউনিটের লিডার কামাল হোসেন জানান, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তিনি আরো জানান, আগুনে পুরে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার টাকা হবে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লক্ষ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবারসুত্রে জানা যায়।ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ।

উল্লেখ্য, ফইজুল ইসলামের ৪ লক্ষ টাকা,
রুহুল আমিনের ৩৩ হাজার টাকা, মোশারুল ইসলামের ৭০ হাজার টাকা এবং মোহাম্মদ আলীর ১৬ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে পারিবারিক সুত্রে জানা যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে শাড়ী, লুংগী ও গামছা বিতরণ করেন সংশ্লিষ্ট ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ আনার আলী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০