1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জয়পুরহাটে গৃহবধূর হাত ও মুখ কসটেপ পেচানো মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৩৬ বার দেখা হয়েছে

সুলতান মাহমুদ, জয়পুরহাট

জয়পুরহাট পৌর সদরের জানিয়ার বাগান এলাকার একটি ফ্লাটের পাঁচতলা থেকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে হাত ও মুখে কসটেপ পেচানো অবস্থায় সাজেদা ইসলাম সাজ (৩৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ সাজেদা ইসলাম পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, গত বছর নভেম্বর মাসে ডাক্তার পারভিন আক্তারের বাসার পঞ্চম তলা ভাড়া নিয়ে বসবাস করছিল। ঘটনার দিন নিহতের ছোট মেয়ে আরিফা এসএসসি পরিক্ষা দিয়ে বাসায় এসে তার মায়ের হাত ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই বাড়ির বর্তমান ও সাবেক দুজন গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যা রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০