1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় দুই পোশাককর্মীর হাতাহাতি,প্রাণ গেলো একজনের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় দুই সহকর্মীর হাতাহাতিতে প্রাণ গেলো মাহমুদা আক্তার (৪০) নামে এক পোশাককর্মীর। মঙ্গলবার বিকেলে- কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা মহানগরীর উনাইসার এলাকায় মহিউদ্দিন আবদুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রাহিমা আক্তারকে আটক করেছে পুলিশ।
নিহত মাহমুদা আক্তার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মেটাংঘর মধ্যমপাড়া গ্রামের মো. খালেকুজ্জামানের মেয়ে। তিনি কুমিল্লা ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আর অভিযুক্ত রাহিমা আক্তার বরুড়া উপজেলার শশিয়া গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে।

পুলিশের সৃত্রে জানা যায়- মাহমুদা ও রাহিমা আক্তারসহ তিন সহকর্মী উনাইসার এলাকায় মহিউদ্দিন আবদুল কাদেরের বাড়িতে একটি রুমে ভাড়া থাকতেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে তুচ্ছ কথা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একে অপরের চুল টানাটানি করতে থাকেন। এতে মাহমুদা হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাড়ির মালিক মহিউদ্দিন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান- মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাহিমা আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০