1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শাহজাদপুরে শিশু অপহরণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৪৩ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ থেকে কাইয়ুম মাহমুদ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রায়পুরা গ্রামের শিশু সালাম আলীকে আপহরণের পর হত্যার ঘটনায় ২৮ বছর বয়সী আমির চাঁন নামে এক যুবককে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো.নাজির এ রায় দেন। সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান এতথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আমির চাঁন শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।

মামলার অভিযোগ পত্রে জানা যায়,২০১৮ সালের ২ আগষ্ট বিকেলে শাহজাদপুরের রায়পুর গ্রামের আকছেদ আলীর বাড়ির উঠানে আমির চাঁনসহ শিশু মুসা, সুমাইয়া, ইয়াসিন ও ভুক্তভোগী সালাম আলী ফুটবল খেলছিল। খেলার পর প্রতিবেশি আমির চাঁন শিশু সালামকে কৌশলে তার নিজের বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে শিশুটির পরিবারের কাছে প্রথমে দশ লাখ পরে পর্যায়ক্রমে তিন লাখ ও দেড়লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিভিন্ন জায়গায় চিরকুট ও চিঠি ফেলে রাখে।
এ দিকে শিশুটির মা-বাবাসহ বাড়ির লোকজন সালাম আলীর সন্ধ্যান না পেয়ে ২০১৮ সালের ১১ আগষ্ট শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন পুলিশ আমির চাঁনকে গ্রেফতার করলে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্য অনুযায়ী আব্দুল লতিফ ও জাকিরুলের বাড়ির কুয়া থেকে সালাম আলীর লাশ উদ্ধার করা হয়। আসামি আমির চাঁন ঘটনার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১১ জনের স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আমির চাঁনকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালতের বিচারক মৃত্যুদন্ডের আদেশ দেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০