1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনার কাজীবাছা নদীর পাড় ঘেঁষে পর্যটন স্পট তৈরির পরিকল্পনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫৩ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা ব‍্যুরো

“পর্যটনে নতুন ভাবনা”এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,বাংলাদেশ বিপুল পর্যটন সম্ভাবনার একটি দেশ। বৃহত্তর খুলনায় পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের পাশাপাশি ষাটগম্বুজ মসজিদ, রবীন্দ্র স্মৃতিবিজড়িত দক্ষিণডিহিসহ আরো অনেক সম্ভাবনাময় পর্যটন স্থান রয়েছে। দেশে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। খুলনার বটিয়াঘাটা থেকে দাকোপ পর্যন্ত নদীর পাড় ঘেঁষে পর্যটনের স্পট তৈরির পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, দেশের ৪০ লাখ মানুষ পর্যটনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সরকার পর্যটনখাতে দক্ষ জনশক্তি বৃদ্ধি এবং আকর্ষণীয় পর্যটন স্থানসমূহে আগত দেশি-বিদেশি পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে খুবই আন্তরিক। এ অঞ্চলের পর্যটন বিকাশে খুলনার বটিয়াঘাটা উপজেলায় শেখ রাসেল ইকো পার্ক তৈরি করা হচ্ছে। পর্যটকদের আকৃষ্ট করার জন্য সুন্দরবন কেন্দ্রিক ইকোট্যুরিজমের বিকাশে বিস্তৃত পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্টদের নিদের্শনা দেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন এবং প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরিষ্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো: ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ,খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা প্রমুখ। সভায় ট্যুর অপারেটর, আবাসিক হোটেল ও রেস্তোরা মালিক,এনজিও প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশের সদস্য, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০