1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন আইইউবির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১০০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাঙ্কিং ২০২১-এর তালিকায় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব – এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে এ বছর সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাঙ্কিং তালিকাতে সবার উপরে দেশের শীর্ষস্থানীয় এ বিশ্ববিদ্যালয়টি জায়গা করে নিয়েছে। এ তালিকায় দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইইউবি’র অবস্থান দশম।

স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাঙ্কিং হলো আন্তর্জাতিক র‌্যাঙ্কিং প্রতিষ্ঠান যেখান থেকে সিমাগো ল্যাব ও বিশ্বের বৃহত্তম বৈজ্ঞানিক প্রকাশক, এলসেভিয়ারের মালিকানাধীন স্কপাস বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতি বছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়ে থাকে। এই প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে তাদের র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে।

২০২১ সালে সারা বিশ্ব থেকে ৭৫৫৩ টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এই তালিকায় জায়গা পেয়েছে। স্কপাস ডাটাবেইজে কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে এমন সব প্রতিষ্ঠানকেই এই র‌্যাঙ্কিং-এর বিবেচনায় নেয়া হয়েছে।

আইইউবি’র ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা যা আইইউবি পরিবারকে ভীষণভাবে অনুপ্রেরণা যোগাবে। আইইউবি একটি স্বতন্ত্র, উদার, অলাভজনক ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে অঙ্গীকারবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০