1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শেরপুরে বিয়ের প্রলোভনে দুই নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫৪ বার দেখা হয়েছে

জাকির আহম্মদ জিম: শেরপুর বগুড়া

বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভনে একটি বেসরকারি ক্লিনিকের আয়া (৩৫) ও চাতালের এক নারী (২৫) শ্রমিককে ধর্ষণের অভিযোগে শেরপুর থানায় পৃথকদুটি ধর্ষণ মামলায় দুইজনকে আটক করেছে। আটককৃতারা হলেন, গাড়িদহ ইউনিয়নের কালশিমাটি গ্রামের আব্দুস সামাদের ছেলে ও ভিশন ল্যাব এন্ড হসপিটালে ম্যানেজার আব্দুল আলিম, অপরজন মহিপুর নতুনপাড়া গ্রামের দেলবর প্রামাণিকের ছেলে শরিফ উদ্দিন। সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ভিশন ল্যাব এন্ড হসপিটালে আয়া চাকুরীর সুবাদে ম্যানেজার আব্দুল আলিমের সঙ্গে পরিচয়। একপর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১ সেম্পেম্বর আব্দুল আলিম স্ত্রী অসুস্থের কথা বলে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এরপর বিয়ের কথা বলিলে বিভিন্ন তালবাহানা করে। পরে গত ২৬ সেপ্টেম্বর বাদি হয়ে ওই আয়া শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০(সংশোধনী) ২০০৩ এর ৯ (১) রুজু হয়েছে।
অপরদিকে ভুক্তভোগী ওই নারী শ্রমিক জেলার সারিয়াকান্দি উপজেলার হলেও বর্তমানে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর পিসি ভাটা এলাকাস্থ রাব্বী মিয়ার মিল-চাতালে শ্রমিক হিসেবে কাজ করেন। একপর্যায়ে স্থানীয় যুবক শরীফ তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। সেইসঙ্গে তাকে বিয়ের প্রলোভনও দেন। এরই সূত্রধরে চলতি মাসের ১০সেপ্টেম্বর ভোররাতে মিল-চাতালে যাওয়ার সময় লম্পট যুবক শরীফ কৌশলে ওই নারীকে শ্রমিকদের বিশ্রাম কক্ষে নিয়ে যান। এমনকি জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেন। মামলার বাদি ওই নারীরা অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে আইনের আশ্রয় নিতে চাইলে আমাকে প্রাণনাশসহ বিভিন্ন হুমকি-ধামকি দেন। আবার তাকে বিয়ের কথা বললেও তালবাহানা করতে থাকেন। একপর্যায়ে বিয়ে করতে অস্বীকার করেন ওই প্রতারক প্রেমিক।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রতমান খন্দকার সাংবাদিকদের বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি মামলায় অভিযুক্ত আব্দুল আলিম ও শরীফ উদ্দিনকেও গ্রেপ্তার করে বগুড়ায় আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০