1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফরিদগঞ্জ সামাজিক সম্প্রীতি কমিটির সভা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬৬ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন,মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সেখানে কোন জাতের কথা বলা হয়নি। অর্থাৎ চৈতন্য দেবের ‘ সবার উপরে মানুষ সত্য’ এই কথাটি সত্য। একই ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ধর্ম বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির কথা তুলে ধরে বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং ধর্ম যার যার উৎসব সবার। আমাদের পূর্ব পুরুষেরা একটি সুন্দর সমাজ আমাদেরকে দিয়ে গেছেন। সকল ধর্ম ও মতের মানুষের সম্প্রীতির। একটি প্রতিক্রিয়াশীল চক্র আমাদের এই শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে নানা ষড়যন্ত্র করছে।
গত বছর কুমিল্লায় দুর্গাপূজার সময় ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল করে তুলেছিল। কিন্তু সরকারে কঠোর পদক্ষেপের কারণে সঠিক তথ্য বেরিয়ে এসেছে। তাই আমাদের এবছর পূজাকে সামনে রেখে সতর্ক থাকতে হবে। বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন ধরনের উস্কানি দেয়া শুরু করেছে। আমরা বলতে চাই সন্ত্রাসীদের কর্মকাÐ আমরা সন্ত্রাস দিয়ে নয় , রাজনৈতিকভাবে মোকাবেলা করবো। টিআর কাবিখা থেকে ২০টি পূজা মন্ডপে ২০ টন চাল বিতরণ করা হবে। আগামী নির্বাচন ও দূর্গাপুজাকে কেন্দ্র করে আমাদের মাঝে সম্প্রীতি বজায়ে রাখতে হবে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বীরমুক্তিযোদ্ধা সংসদ সদস্য শফিকুর রহমান একথা বলেন।
উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসলিমুন নেছা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী।
ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান মাজেদা বেগম,ফরিদগঞ্জ উপজেলা হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল, আওয়ামীলীগ নেতা আমির আজম রেজা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার , ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা মমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহআলম শেখ, উপজেলা পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০