1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফরিদগঞ্জে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮৭ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

মা ইলিশ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি এই স্লোাগানকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পাদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ রক্ষার স্বার্থে সোমবার (২৬) সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যদি প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ করা যায়, তাহলে আগামী মৌসুমে আরও বেশি পরিমাণে ইলিশ পাওয়া যাবে। সে জন্য সবাইকে সচেতন এবং সজাগ থাকতে হবে। ইলিশসহ সব মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আইন যথাযত প্রয়োগ করা গেলে ভবিষ্যতে বাংলাদেশ ইলিশের খনিতে পরিণত হবে। তিনি আরো বলেন, মা-ইলিশের পাশাপাশি জাটকাও ধরা বন্ধ করতে হবে। প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে সরকারি নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে ইলিশ বিক্রি করে জেলেরা যেমন লাভবান হবেন। পাশাপাশি বাঙালির রসনাবিলাস সম্ভব হবে।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ, থানার পুলিশ পরির্দশক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুজা বেগম, পল্লী বিদ্যুতের ডিজিএম কামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদারসহ সরকরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যান সচিবগণ এবং মৎস্যজীবী-জেলেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, আগামী ৭ অক্টোবর হতে ২৮অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দন্ডের বিধান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০