1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় আন্তঃজেলা ৫ ডাকাত আটক,ধস্তাধস্তিতে ৪ পুলিশ আহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মিনি কাভার্ডভ্যানে করে গরু নিয়ে ছুটে চলা গরু চোর সন্দেহে পুলিশ ধাওয়া ও ধস্তাধস্তি করে পাঁচজনকে আটক করার পর জানা গেলো তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া এলাকা থেকে ধাওয়া করে দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের পাঁচরঙ্গি গ্রাম থেকে তাদেরকে আটক করেন চান্দিনা থানা পুলিশ। তাদেরকে আটক করতে গিয়ে ধস্তাধস্তিতে চান্দিনা থানা পুলিশের চার সদস্য আহত হয়। অভিযানে দুই বাছুরসহ ২টি উন্নত জাতের গাভী, চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব কুনপাড়া গ্রামের মো. লতিফ মিয়ার ছেলে মো. জহির (৪০), চান্দিনার তীরচর গ্রামের মৃত আব্দুল আউয়াল এর ছেলে নজরুল ইসলাম (৪৭), হোসেনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শাহ আলম (৪২), পরচঙ্গা গ্রামের মৃত আব্দুল রব এর ছেলে কাউছার (৪০), দাউদকান্দি উপজেলার আউটবাগ নগরপাড়া গ্রামের মৃত জলিল সরকারের ছেলে জামাল (৩৭)।
আহত চার পুলিশ সদস্য হলেন- চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সৈকত দাশগুপ্ত, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম, (এএসএই) মো. আব্দুল্লাহ, কনস্ট্রেবল শামীম।
চান্দিনা থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম জানান, আমার টিম রাত্রিকালীন টহলরত অবস্থায় ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহিচাইল এলাকা থেকে একটি মিনি কাভার্ডভ্যানে করে চোরাই গরু পাচার হচ্ছে। এসময় আমরা মহিচাইল জামিরাপাড়া এলাকা থেকে ওই কাভার্ডভ্যানটি আটকের জন্য চেষ্টা করি। তারা আমাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত মাধাইয়ার বাস স্টেশনের দিকে ছুটে চলছিল। আমি অপর একটি টহলটিম এস.আই সৈকত দাশগুপ্ত স্যারকে মাধাইয়া এলাকায় বেরিকেট দেওয়ার জন্য জানাই। তিনি মাধাইয়া বাস স্টেশনে আটকের চেষ্টা করলে চোর চক্র মিনি কাভার্ডভ্যানে পুলিশের টহলরত মারুতি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা ৩টি টিম তাদেরকে ধাওয়া করে দেবীদ্বার উপজেলার পাঁচরঙ্গী এলাকা থেকে তাদেরকে আটক করি।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, প্রাথমিক ভাবে আমরা তাদেরকে চোর চক্রের সদস্য ধারণা করলেও পরবর্তীতে তাদের তথ্য যাচাই করে জানতে পারি তারা আন্তুঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। গরু গুলোর তথ্য চেয়ে আমরা বিভিন্ন থানা এলাকায় ম্যাসেজ দিলে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা থেকে জানানো হয় ওই থানার মোল্লাপাড়া এলাকা থেকে গরু চুরি হয়েছে। এ ঘটনায় ওই থানায় একটি জিডি করেন গরুর মালিক ডালিম আল দ্বীন নামের এক ব্যক্তি। পরবর্তীতে গরুর মালিক থানায় এসে তাদের চোরাই হওয়া গরু গুলো সনাক্ত করেন।
ওসি আরও জানান, গরু গুলো চান্দিনার মহিচাইল এলাকায় বিক্রির জন্য নিয়ে আসার সময় আমাদের টহলটিম গোপন সংবাদের ভিত্তিতে তাদের পিছু নেয় এসময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে আরও তথ্য উদঘটনের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।
চার পুলিশ সদস্য আহতের বিষয়টি নিশ্চিত করে তিনি আরও বলেন, ডাকাত চক্রের সাথে ধস্তাধস্তিতে আমাদের চার সদস্য আহত হয়েছে। তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০