1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কোভিডে মারা গেলে ব্যাংক কর্মকর্তার পরিবার পাবে ৫০ লাখ টাকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২০০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনায় (কোভিড-১০) মহামারিতে দায়িত্ব পালনের সময় কোনো ব্যাংক কর্মকর্তা মারা গেছে তার পরিবার ৫০ লাখ টাকা পাবে। ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে অফিসারের নিচের পদমর্যাদার কর্মকর্তার ক্ষেত্রে তার পরিবার ৩৭ লাখ ৫০ হাজার টাকা পাবে। আর ব্যাংকের কোনো কর্মচারী মারা গেলে তার পরিবার ২৫ লাখ টাকা পাবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে যারা মারা গেছেন তাদের পরিবারকে এই ক্ষতিপূরণ দিতে ব্যাংকগুলোকে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

পরিপত্রে বলা হয়েছে, ‌‘গত বছরের ২৯ মার্চ থেকে করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের সবার পরিবার এ ক্ষতিপূরণ পাবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্ষতিপূরণের এ সুবিধা অব্যাহত থাকবে।’
পরিপত্রে বলা হয়, ‘এতদ্বিষয়ে, বাংলাদেশ ব্যাংক হতে ১৫ এপ্রিল ২০২০ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার লেটার নং-১৮ এর ৩(গ) এবং ৪ ক্রমিকে বর্ণিত নির্দেশনার কার্যকারিতা রহিত করা হলো।’

অর্থাৎ গত বছরের ১৫ এপ্রিলের নির্দেশনা অনুযায়ী, সরকারঘোষিত সাধারণ ছুটির মধ্যে করোনায় আক্রান্ত হলে ব্যাংক কর্মকর্তা ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পাওয়া কথা ছিল। আর মারা গেলে এর পাঁচ গুণ বেশি ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, যা আজকের প্রজ্ঞাপনে বাতিল করা হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০