1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চৌদ্দগ্রামে ১৮ মামলার সাজাপ্রাপ্ত আসামী সেলিম আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৯১৭ বার দেখা হয়েছে

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৮টি মামলায় সাজাপ্রাপ্ত ও আরও ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আবুল কাশেম সেলিম (৪৪) নামে এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত আবুল কাশেম উপজেলার উজিরপুর ইউনিয়নের বেলঘর (উজিরপুর) গ্রামের মৃত আলী আহাম্মদ এর ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত কর্তৃক রায়ে ১৯ বছর ২ মাসের সাজাসহ ৭৪ লাখ ৬৭ হাজার ৭৪০ টাকা অর্থদন্ড রয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম জানান, ‘চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই ইমরান হোসেন ও ইসমাইল হোসেনসহ থানা পুলিশের একটি টিম ওয়ারেন্ট তামিলে তৎপরতা বৃদ্ধির অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের কোতয়ালী থানাধিন খাতুনগঞ্জ এলাকা থেকে রোববার রাতে ১৮টি মামলায় সাজাসহ মোট ২১টি মামলার পরোয়ানাভুক্ত আসামী আবুল কাশেম সেলিমকে গ্রেফতার করে। আটককৃত আসামী দীর্ঘ পনের বছর যাবৎ ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কৌশলে আত্মগোপনে ছিলো। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওয়ারেন্ট তামিলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০