1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে জন্য দুই প্রতিষ্ঠানকে জরিমানা, বাসি খাবার ধ্বংস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন:কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার বিক্রি ও দাম বেশি রাখার অভিযোগে দু্ই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ২০ কেজি বাসি খাবার ধ্বংস করা হয়। রোববার আদর্শ সদর উপাজেলার দিদার মার্কেট, কোটবাড়ি মহাসড়ক ও চাঙ্গীনি মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার বিক্রয়ের অভিযোগে চাঙ্গিনী মোড় এলাকার ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২০ কেজি বাসি খাবার ধ্বংস করা হয়। এছাড়াও বেশি দামে পণ্য বিক্রি করায় শাহীন ট্রেডার্স ৫ হাজার টাকা জরিমানাসহ দুপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, অভিযানে দুপ্রতিষ্ঠানকে জরিমানা ও ১৫ দোকানীকে সতর্ক করার পাশাপাশি সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে জেলা স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০