1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

ডোমারে বিশ্ব নদী দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭৯ বার দেখা হয়েছে

বিকাশ রায় বাবুল,নীলফামারী প্রতিনিধি:

সামষ্টিক জীবনের জন্য নদীপথ’ এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে বিশ্ব নদী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে রোববার(২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ডোমার উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হন। নদী সুরক্ষা কমিটির নীলফামারী জেলা সমন্বয়ক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।
এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, শালকী নদী সুরক্ষা কমিটি রিভারাইন পিপলস্ এর আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব সাংবাদিক জুলফিকার আলী ভূট্টো, চেকাডারা নদী সুরক্ষা কমিটি রিভারাইন পিপলস্ এর আহবায়ক শাহজাহান সরকার, দেওনাই নদী সুরক্ষা কমিটি রিভারাইন পিপলস্ এর সদস্য আব্দুল জলিল,শিক্ষক হারুন অর রশিদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০