1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জাবির সাবেক শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৮৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল অনুপম কুমার পাল, বর্তমানে মুজতাবা রাহমান তাহমিদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ২০১৯ সালে সরকারি এক হলফনামায় স্বাক্ষর করে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দেন। তবে সম্প্রতি তিনি তার সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রে নাম পরিবর্তনের জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেন। এরপর তার এই ইসলাম গ্রহণের বিষয়টি সামনে আসে।

ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল অনুপম কুমার পাল। আর ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম মুজতাবা রাহমান তাহমিদ। জানা গেছে, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি চাকরির জন্য চেষ্টা করছেন। তার গ্রামের বাড়ি মানকিগঞ্জ।

তাহমিদ ওই হলফনামায় উল্লেখ করেন, ‘আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচণায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলামের সব নিয়ম-কানুন জেনে বুঝে এক মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন এবং তার প্রেরিত রাসুল হযরত মুহাম্মদ (স.) এর ওপর বিশ্বাস স্থাপন করেছি। আমি ইসলামের সব বিধিবিধান পালন করছি। অনুপ কুমার পালের পরিবর্তে এখন থেকে মুজতবা রাহমান তাহমিদ সংশোধন করে নেব এবং এ নামেই এখন থেকে সব জায়গায় পরিচিত হব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০