1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ধর্ষণের ভিডিও ধারণ করে অর্থ আদায়কারী আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ। পরবর্তীতে গোপনে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের হুমকি দিয়ে অর্থ আদায়ের মাধ্যমে হয়রানি করার অভিযোগে জাহেদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। ২৪ সেপ্টেম্বর রাতে কুমিল্লা নগরীর টমছম ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষককে আটক করা হয়।
আটককৃত ধর্ষক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া (নতুনগ্রাম) গ্রামের মৃত আবুল বশরের ছেলে জাহেদ।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভিকটিম রুনা (২৬) (ছদ্মনাম) কে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১০ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে কুমিল্লা নগরীর বিভিন্ন হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে সে তাল-বাহানা শুরু করতে থাকে ও গোপনে ধারণকৃত ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ভিকটিমের নিকট হতে মোটা অংকের অর্থ আদায় করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০