1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে নারী মাদক ব্যবসায়িসহ আটক- ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল ও চার কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়িসহ ৪ জন কে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার রাজেশ বড়ুয়া(পিপিএম)।
পুলিশ জানান- শনিবার জেলার কোতয়ালী মডেল থানা এবং সদর দক্ষিণ থানা এলাকায় পৃথক ২টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেন্সিডিল এবং চার কেজি গাঁজাসহ চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, সদর দক্ষিণ থানার উলুরচর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সিএনজির ড্রাইভার আব্দুল মান্নান(৩৩), দেবীদ্বার উপজেলার দারিয়াপুর গ্রামের (মাধাইয়া)১২নং ওয়ার্ডের স্বামী আমীর আলীর স্ত্রী হাসিনা আফরিন(২৫), একই এলাকার শামীম উদ্দিনের স্ত্রী নার্গিস বেগম( ৩৫)। অপর দিকে পৃথক অভিযানে আরেক মাদক ব্যবসায়ি হলেন- জেলার কোতয়ালী মডেল থানার কৃষ্ণপুর গ্রামের কামরুল হোসেনের ছেলে মো. ফরহাদ মিয়া (১৯)। পুলিশ জানান- সদর দক্ষিণ মডেল থানার রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কনেশতলা-টু-চৌয়ারা গামী পাকা রাস্তার উপর হতে কুমিল্লা-থ-১১-৬২৮৩ রেজিঃ নাম্বারের একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে সিএনজির ড্রাইভারের চালকের সীটের নীচ থেকে এবং যাত্রী বেশে বসা ২ জন মহিলা যাত্রীর শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থা হতে ১২০ পিস ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অপর দিকে,রাজগঞ্জ বাজার এলাকার পদ্মা ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগে চার কেজি গাঁজাসহ আসামীদের গ্রেফতার কর হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০