1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

মানুষের ‘জীবন রক্ষায় ব্যর্থ’ সরকারের পদত্যাগ দাবি ফখরুলের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৭৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাকালে মানুষের জীবন রক্ষায় ব্যর্থ হওয়ায় সরকারের পদত্যাগের দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজদের শাস্তি দাবি করেছেন তিনি।

সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

নতুন করে এক সপ্তাহের লকডাউনের প্রসঙ্গ তুলে সরকারের উদ্দেশে তিনি বলেন, দরিদ্র, অসহায় মানুষদের আর্থিক সহায়তা প্রদান করুন।

এ সময় গার্মেন্টস কারখানার পাশাপাশি অন্যান্য সেক্টরেও আর্থিক প্রণোদনা দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান মির্জা ফখরুল।

এ সময় বিরোধী নেতাকর্মী ও আলেম-ওলামাদের ধরপাকড়ের সমালোচনা করে আটক ব্যক্তিদের মুক্তি দাবি করেন তিনি।

বাঁশখালীতে শ্রমিকদের গুলি করে হত্যার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সরকার টিকে থাকার জন্য পুলিশকে ব্যবহার করছে। এ জন্য পুলিশ ক্ষমতার অপব্যবহার করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০