1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

হাসপাতালের অনিয়ম দূর্নীতি বন্ধের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮০ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও জেলার সকল উপজেলার সকল হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র গুলোতে ব্যাপক অনিয়ম দূর্নীতি বন্ধসহ চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শহরের ডিবি রোড়ের নাট্য সংস্থার সামনে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাগরিক মঞ্চ এর আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চ আহবায়ক এ্যাড,সিরাজুল ইসলাম বাবু, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জাহাঙ্গীর কবির তনু, নুর মোহাম্মাদ বাবু প্রমুখ।

বক্তাগণ বলেন, গাইবান্ধা জেনারেল হাসপাতাল দীর্ঘদিন যাবত নানা সংকটে নিমজ্জিত। ডাক্তার নার্স, যন্ত্রপাতির সংকট,নানা প্রকার অনিয়ম দূর্নীতি অব্যবস্থাপনাসহ বহু সমস্যায় জর্জরিত হাসপাতাল। এখানে সরকারি ভাবে বরাদ্দ এক্সরে,আলট্রা সনোগ্রাফি মেশিন থাকলেও তা ব্যবহার হয় না। প্রেসক্রিপশন অনুযায়ি পর্যাপ্ত ঔষধ মেলেনা চিকিৎসা নিতে আসা রোগীদের। একটু গুরুতর হলেই নানা অজুহাতে রোগীদের রংপুর,বগুড়ায় রেফাট করা হয়। রোগীর স্বজনদের সাথে দূর্ব্যাবহার,দালালের দৌরাত্ব,বরাদ্দ অর্থ লুটপাট করে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ,টয়লেট ব্যবস্থার চরম অপরিচ্ছন্নতা,দূগন্ধযুক্ত পরিবেশসহ নানা অনিয়ম দূর্নীতি অব্যবস্থাপনার কথা তুলে ধরেন। বক্তার উক্ত ঘটনা গুলোর দ্রুত সকল সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনী হস্তক্ষেপ কামনা করেন ।

এছাড়াও সমাবেশে গাইবান্ধার বালাসী থেকে বাহাদুরাবাদ সেতু নির্মান,দ্রুত ঘাঘট লেকের অবৈধ দখল মুক্ত করে উন্নয়ন করণ, রামসাগর ট্রেন পুনঃ চালু,জেলায় গ্যাস সংযোগ প্রদান, কৃষি বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন যোক্তিক দাবি তুলে ধরেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০