1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় কলেজ ছাত্র সিয়াম হত্যা মামলায় ৮ আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৪৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর গ্রামের সিয়াম (১৭) নামের কলেজ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ২২শে সেপ্টেম্বর রাতে নিহতের বাবা হেলাল সরকার বাদি হয়ে মামলাটি দায়ের করেন। ঘটনার সাথে সাথেই আসামী ৮ জনকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। গ্রেফতারকৃত সবাই ২০২২ সালের দাখিল পরীক্ষার্থী।
আসামীরা হলেন, মেঘনা উপজেলার ব্রাহ্মনচর নোয়াগাঁও গ্রামের জয় মিয়ার পুত্র সাকিব হোসেন (১৯), নাজির হোসেনের পুত্র নাজমুল হাসান (১৯), জোনায়েদ ইসলাম শুভ (১৭), শফিক মিয়ার পুত্র সাইমুন মিয়া (১৯), আওলাদ হোসেনের পুত্র মাসুম বিল্লাহ রনি (১৯), বালুচর গ্রামের নুরুল হকের পুত্র ওমর ফারুক (১৯), আবুল কাশেম এর পুত্র জুনায়েদ আহমেদ সৌরভ (১৯) ও করিমাবাদ গ্রামের হেলাল এর পুত্র মুকুল আহমেদ রাব্বি (১৭)। পুলিশ জানায়, নিহত সিয়াম এর নিকটতম আত্মীয়র সাথে মেঘনা উপজেলা ব্রাহ্মনচর নোয়াগাঁও গ্রামের নাজির হোসেনের পুত্র দাখিল পরীক্ষার্থী নাজমুল হাসান এর প্রেমের সম্পর্ক ছিলো, এই প্রেমের সম্পর্কে সিয়াম বাঁধা দিলে নাজমুল, সাকিবসহ ৭-৮ জন দাখিল পরীক্ষার্থী গত বৃহস্পতিবার দুপুরে তিতাস উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে কেন্দ্রের সামনেই সিয়ামের সাথে কথা-কাটাকাটি হয়, একপর্যায়ে নাজমুল সিয়ামকে ধরে রাখলে সাকিব হোসেন পরপর দুইটি ছুরি দিয়ে আঘাত করলে সিয়াম মাটিতে লুটিয়ে পরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনার সাথে জরিত ৮ জনকে গ্রেফতার করে শুক্রবার কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত সিয়ামের বাবা বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০