1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আকরাম খান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১০৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হন আকরাম খান। সেখানে ৪ দিন ডাক্তারদের তত্ত্বাবধানে থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

রোববার (১৮ এপ্রিল) তার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। গত রাতেই হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে ফিরেছেন এই সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক।

সোমবার (১৯ এপ্রিল) মুঠোফোনে আকরাম খান জানান, ‘আলহামদুলিল্লাহ্‌ এখন বেশ ভালো অনুভব করছি। তেমন কোনো সমস্যা দেখছি না। কাশিও আল্লাহ্‌র রহমতে অনেক কম। আমি রোববার রাতেই হাসপাতাল থেকে বাড়িতে এসেছি। এখন বাড়িতেই আছি। দ্বিতীয় করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমার জন্য দোয়া করবেন।’

উপসর্গ থাকায় গত ৯ এপ্রিল করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়েছিলেন আকরাম। সেদিন রাতেই ফল হাতে পান। যেখানে পজিটিভ আসায় নিজ বাসায় আইসোলেশনে ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এরপর হঠাৎ করে কাশির মাত্রা বেড়ে যায় তার। এরপর কিছু পরীক্ষানিরীক্ষা করালে জানা যায়, ফুসফুসে ৩৫ ভাগ সংক্রমণ রয়েছে।

তবে অক্সিজেন স্যাচুরেশন লেভেল স্বাভাবিক ছিল। তবে বাড়তি সতর্কতার জন্য চিকিৎসকদের পরামর্শে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আকরামকে। গত ১৫ এপ্রিল হাসপাতালে যাওয়ার পর সেখানে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছিল তার চিকিৎসা। এরপর সুস্থ হয়ে উঠেছেন তিনি। করোনাভাইরাস টেস্ট করালে সেটিও নেগেটিভ এসেছে। এজন্য হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরে এসেছেন আকরাম খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০