1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লার তৃতীয় চালান মোংলায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০১ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন),খুলনা ব‍্যুরো

তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লার তৃতীয় চালান নিয়ে আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে বন্দরের হাড়বাড়ীয়ার ভিড়েছে কয়লা বহনকারী হংকং পতাকাবাহী বিদেশী জাহাজ এমভি সানিয়া। এর আগে মঙ্গলবার রাত ৮টায় কয়লার দ্বিতীয় চালান নিয়ে মোংলা বন্দরে আসে এমভি মাগদা-পি এবং ৫ আগস্ট কয়লার প্রথম চালান নিয়ে মোংলায় আসে এমভি আকিজ হেরিটেজ। এসব কয়লা আমদানি হয়েছে ইন্দোনেশিয়া থেকে।
১৯০ মিটার দৈর্ঘ্যের ও ৯.০১ মিটার গভীরতার বিদেশী জাহাজটি ইন্দোনেশিয়া হতে আমদানীকৃত। জাহাজটি ৩২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে সরাসরি মোংলা বন্দর এর পশুর চ্যানেলের হারবারিয়া ১৩ তে আগমন করে।
বিদেশি জাহাজ এমভি সানিয়ার স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের ম্যানেজার খন্দকার রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,জাহাজ এমভি সানিয়া থেকে লাইটারে দুপুর ১২টা থেকে কয়লা খালাস শুরু হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে ভেড়া এমভি মাগদা-পি জাহাজটি থেকে রাতেই কয়লা খালাস হয়েছে এবং লাইটারে পরিবহন শুরু হয়েছে। খালাস হওয়ার পর পরই লাইটার (কার্গোতে) করে এই কয়লা রামপাল বিদ্যুৎকেন্দ্রে পৌছে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০