1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

নড়াইলের নড়াগাতিতে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫৫ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান, নড়াইলপ্রতিনিধি

নড়াইলের নড়াগাতীতে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছেন নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। নড়াগাতী থানা পুলিশের আয়োজনে ২১ সেপ্টেম্বর (বুধবার ) দুপুর ১২ টায় থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় থানার সকল ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযুদ্ধা ও মন্দির ভিত্তিক পূজা উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল প্রনব কুমার সরকারের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, নড়াগাতীতে মাদক, জুয়া,ইভটিজিং নির্মুলে পুলিশের জিরো টলারেন্স ভূমিকা উল্লেখপূর্বক থানাকে সাধারণ মানুষের আস্থার আশ্রয় স্থল হিসাবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে পালনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। পরে তিনি থানা কম্পাউন্ডে গাছের চারা রোপন ও পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন সাদিরা খাতুন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০