1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ভারতীয় নাগরিক ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ১৪শ পিস ইয়াবার সাথে ভারতীয় নাগরিকসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার সাড়ে ১২ টায় গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন জেলা (ডিবির)অফিসার রাজেশ বড়ুয়া (পিপিএম)। পুলিশের সৃত্রে জানা যায়- মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার একটি টীম কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে একজন ভারতীয় নাগরিকসহ দুই জনকে জেলার কান্দিরপাড় টাউন হলের গেইট হতে ১৪শ পিস ইয়াবার সাথে আটক করেন। গ্রেফতারকৃত আসামী ভারতীয় নাগরিক ত্রিপুরা রাজ্যের সিপাহিজালা জেলার সোনামুড়ার থানার কুলুবাড়ি গ্রামের আলমঙ্গীর হোসেনের ছেলে মহিম উদ্দীন (১৯)। পুলিশ আরও জানান – ওই গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ভারতীয় একটি পরিচয় পত্র কার্ড উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত অপর আসামী হলেন- জেলার কোতয়ালী মডেল থানার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মিছিলের ছেলে মো: হাসান ভূইয়া (১৯)। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী মহিম উদ্দীনের বাড়ী ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া হলেও সে পাসপোর্ট ব্যতিত অবৈধ উপায়ে নিয়মিতভাবে বাংলাদেশে আসা যাওয়া করে থাকে। গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান তার ফুফাতো ভাই সম্পর্কের হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে আসামী মহিম তার বাংলাদেশী ফুফাতো ভাই হাসানকে সরবরাহ করে থাকে। আসামী হাসান উক্ত মাদক আরো বেশী দামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের জন্য ভারতীয় নাগরিক মহিম অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে কান্দিরপাড়স্থ টাউন হলে আসামী হাসানের সাথে অবস্থানকালে ডিবি পুলিশের নিকট গ্রেফতার হয়। জানা যায়, আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০