1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বরগুনার ঐতিহাসিক শাহী মসজিদের দান বাক্স ভেঙে চুরি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭১ বার দেখা হয়েছে

মল্লিক মোঃ জামাল, জেলা প্রতিনিধি

বরগুনা বেতাগীর বিবিচিনি ইউনিয়ানে অবস্থিত ঐতিহাসিক শাহী মসজিদের দান বাক্স ভেঙে নগদ প্রায় লাখ টাকার বেশি চুরি হয়েছে।
গতকাল (১২ সেপ্টেম্বর)রবিবার গভীর রাতে বিবিচিনি শাহী মসজিদের প্রধান ফটকের সামনে রাখা দান বাক্সটির তালা ভেঙে টাকা পয়সা নিয়ে যায়।

জানা গেছে, উপজেলার বিবিচিনি শাহী মসজিদটি ১৬৫৯ সালে দিল্লি সম্রাট শাহজাহানের শাসনামলে সুদুর পারস্য থেকে আধ্যত্মিক সাধক হযরত শাহ
নেয়ামতউল্লাহ (রহ:) ইসলাম প্রচার করার উদেশ্যে দিল্লীতে আসেন। হযরত শাহ নেয়ামতউল্লাহ (রহ:) ওই সময় এইস্থানে মসজিদটি নির্মান করেন। এ মসজিদে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ঘুরতে আসেন। নামাজ পড়েন এবং মসজিদের দান বাক্সে টাকা পয়সা দান করে থাকেন।

মসজিদের মোয়াজ্জেম হানিফ হাওলাদার বলেন, প্রতি মাসের ৩০ তারিখ মসজিদ কমিটি দান বাক্সের টাকা খুলে থাকেন। তবে আনুমানিক লাখ টাকার বেশি হতে পারে।

এ ব্যাপারে বেতাগী থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এবিষয় মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, চুরি হওয়া একটি অনাকাঙ্খিত ঘটনা। ঘটনা শোনার পর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০