1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বরগুনায় নকলের দায়ে এক পরীক্ষার্থী বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১২ বার দেখা হয়েছে

মল্লিক মোঃ জামাল, বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে এসএসসি পরীক্ষায় নকল করার অপরাধে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ঐ শিক্ষার্থী বরিশাল শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি পরীক্ষার্থী।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপজেলার তালতলী সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত ঐ শিক্ষার্থী হলো লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল কাদের।

জানা যায়,উপজেলার তালতলী সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইংরেজী ২য় পত্র পরিক্ষা চলছিলো। কেন্দ্রের ৪ নম্বর কক্ষে অসদুপায় অবলম্বন করে (নকল করে)পরীক্ষার খাতায় লিখছিলেন আবদুল কাদের (যার রোল ২১১৭০৬)। বিষয়টি নজরে পড়েন ঔ কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তার। পরে নকল করার দায় ওই শিক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব পরিমল চন্দ্র বলেন, আজ মঙ্গলবার সকাল ১১টায় যথা নিয়মে এসএসসি ইংরেজি ২য় পত্র বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরিক্ষার শেষ সময়ে কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা পরিদর্শনে গেলে সেখানে নকল করার দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তিনি আরো বলেন বহিষ্কারের বিষয়ে রিপোর্ট শিক্ষা বোর্ডে পাঠানো হবে। তারা নির্ধারণ করবে এই শিক্ষার্থীকে কয় বছরের জন্য বহিষ্কার করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০